১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৪) ও তার স্ত্রী বাসরী খাতুন (২৮)। 

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকার জনৈক ডা. মোতালেব হোসেনে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই বটটেকি এলাকার মদিনা নূরানী মাদরাসা এন্ড প্রি ক্যাডেট স্কুলের সামনে অবস্থান নেয়।  বিকেলে চারটার দিকে সেখান থেকে স্বামী স্ত্রীকে আটক করে দেহ তল্লাশী করা হয়। এসময় শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও স্ত্রী বাসরী খাতুনের ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন। 

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিন পিপিএম সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি