মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় একাডেমিক ভবনে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে ২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯০-৯২শতাংশ। এছাড়া ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলো বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি),রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...