১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার পর এই প্রথম দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্নের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। 

পরে উপজেলা প্রশাসন উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।  স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের  গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।  আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.শামসুল হক, রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা , কোম্পানি কমান্ডার জয়নাল আবেদিন, হাই কমান্ড শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক কমন্ডার মো. সুজায়েত হোসেন, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ প্রমুখ। 

এ সময় উপজেলার ১২ টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি