০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সাংবাদিকদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

জনপ্রিয় অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্যদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান করেছেন।
 
বৃহস্পতিবার সন্ধায় ডি এ তায়েবের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারি ডি এ শিপনের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞার হাতে তা প্রদান করেন। এদিকে সাংবাদিকদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান করায় ডি এ তায়েবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ মির্জাপুরে কর্মরত সাংবাদিকরা। 
  
পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব বলেন, আমাদের দেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে বিভিন্ন পেশার এক হাজার ৩৪৩জন মানুষ মৃত্যু বরণ করেছেন।এই মূহুর্তে এই ভাইরাসের কোন প্রতিষেধক ভ্যকসিনও আবিস্কৃত হয়নি। তারপরও পুলিশ হাসপাতালসহ অনেক জায়গায় প্রতিষেধক হিসেবে হোমিও ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ সেবনে উপকারও পাচ্ছেন অনেকে। সাধারণ মানুষের জীবন রক্ষায় চিকিৎসক, পুলিশের পাশাপাশি সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।

মির্জাপুরের সাংবাদিকরাও তার বাইরে নয়। স্বাস্থ্য সুক্ষার জন্য তাই মির্জাপুর প্রেসক্লাবের সদস্যদের করোনার প্রতিষেধক হোমিও ওষুধ দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য জনপ্রিয় অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের সন্তান। তিনি তাঁর পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি নিজ উপজেলার মানুষের সহায়তায় নানাভাবে কাজ করে চলেছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি