০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ নভেম্বর ২০১৭ | | ৬০০
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘বিশ^ ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি প্রদান করায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে পথসভা ও আনন্দ র‌্যালি হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যালি উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।

পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীরসহ জেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

উলে­খ্য, গত ৩০ অক্টোবর সোমবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এক ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘বিশ^ প্রামান্য ঐতিহ্যে’ স্থান লাভের কথা বলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি