০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির ময়মনসিংহ এসোসিয়েশন কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ ময়মনসিংহ (SAM,MBSTU) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়াতে এইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশন এর সদস্য পরিসংখ্যান  বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: ইশতিয়াক আহমেদ বলেন, 'ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ ও কল্যাণকর আর ইফতার আমাদের জন্য বরকতময়। ইফতার বিষয়টি আমাদের সকলকে একত্রিত করে। বিশ্ববিদ্যালয় জীবনে পরিবার থেকে দূরে থেকে আমাদের সকলকেই প্রায় সময় একা একা ইফতার করতে হয়। পরিবারের অনুপস্থিতি এ মাসে বোধ করতে আমরা বাধ্য। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করা আমরা সবাইও একটা পরিবার। সে দিক বিবেচনা করেই আজ আমাদের এতো আয়োজন। এই ইফতার কর্মসূচি আজ আমাদের জেলার সব ভাই বোনকে এইখানে একত্র করেছে। সে জন্যই বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচি পালন ব্যাপক  ভূমিকা পালন করে। আমাদের মধ্যে সম্প্রীতি এবং ভার্তৃত্বের বন্ধন অটুট রাখে এই আয়োজনটি।'

ইফতার মাহফিলে অংশ নেয়া আরেকজন শিক্ষার্থী  আইসিটি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো: ফজলে রাব্বী মাহিম বলেন- 'রমজান মাসে পরিবারকে সবচেয়ে বেশি মিস করি।ক্যামপাসে আমরা সবাই পরিবার থেকে দূরে থাকি। আজকে আমরা পরিবারের বাইরে আরেকটি পরিবারে সবাই মিলে সুন্দর ভাবে ইফতার করছি, খুবই ভালো লাগছে।'

উক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও কর্মরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি