০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২০ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা আওয়ামী লীগের সদস্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম আহবায়ক শম্ভুনাথ সাহা সহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূশীল সমাজের নেতারা। 

এবার উপজেলায় মোট ১১৯ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজায় সার্বিক নিরাপত্তা সহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।

সভায় এবারের পূজায় সরকারের দেওয়া নির্দেশনাবলী মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য সেবা সহ আনসার ভিডিবি সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি