১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেই শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুসা মিয়াকে (৪২) এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার বিকালে ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে শনিবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রবিবার শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে। 

স্থানীয়রা জানায়, মুসা মিয়া নিকরাইল ইউনিয়নের একরাম উদ্দীনের ছেলে। মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়ি না থাকার সুযোগে পাশের বাড়ির ওই শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। পরে মেয়েটি চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা শিশুটির মা এগিয়ে গিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পান। 

পরে বিষয়টি জানাজানির পর এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠেন। অভিযুক্ত ভয়ে মুসা নিজ ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। উত্তেজিত জনতা ওই বাড়ীতে প্রবেশ করে মুসাকে গণধোলাই দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু ও ধর্ষক মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আমরা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারলে হাসপাতালে পাঠিয়েছি। সেইসাথে ২২ ধারায় জবানবন্দির জন্য পুলিশ শিশুটিকে আদালতে নিয়ে যাবে। 

ওসি আরো বলেন, মামলার আসামী গনধোলাইয়ে আহত হয়েছেন। তাই তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া  হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যত্বা পেয়েছি। তবে তদন্ত ও রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

এবিষয়ে টাঙ্গাইল জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নারায়ণ চন্দ্র সাহা বলেন রবিবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে মেডিকেল চেকআপ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে তথ্য জানা যাবে। 

ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি