১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইজিবাইকের ভাড়া বাড়ানোর দাবীতে পৌরসভা ঘেরাও 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের শহরের ইজিবাইকের ভাড়া বাড়ানোর দাবীতে শ্রমিকরা টাঙ্গাইল পৌরসভা ঘেরাও করেছে। রবিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা মিছিল নিয়ে পৌরসভা ঘেরাও করে।

এসময় শ্রমিক নেতারা বলেন,আমাদের আর জীবন চলছে না। সব জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইজিবাইকের ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। তাই আমাদের দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছি। 

টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার মজনু মিয়া নামের এক চালক বলেন,আগে বিদ্যুৎ বিল কম ছিল, এখন বিদ্যুৎ বিল বেশি তাই সারাদিন চালিয়ে নিজের সংসার চালাবো কিভাবে আর বিদ্যুৎ বিল বা কিভাবে দিবো। যার ফলে এখন ভাড়া বৃদ্ধি করতে হবে। 

রতন মিয়া নামে এক শ্রমিক বলেন,সব পণ্যের দাম বেড়েছে শুধু বাড়েনি শ্রমিকদের মজুরী ও ইজিবাইকের ভাড়া। আমরা চাই পৌর মেয়র অতিদ্রুত আমাদের দাবী মেনে নিবে। 

টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন,আমাদের দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করছি, মানববন্ধন শেষে পৌরসভা ঘেরাও করছি, যে পর্যন্ত শ্রমিকদের দাবী মানা না হবে সে পর্যন্ত অবস্থান চলবে।

টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ বলেন, টাঙ্গাইলে প্রায় ১০ হাজারের অধিক ইজিবাইক রয়েছে। তাদের দুই শিফটে ভাগ করে দেওয়া হয়েছে যাতে করে শহরে যানযট না হয়। ভাড়া বৃদ্ধির দাবীতে এর আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌর সভার মেয়রকে অবগত করেছি কিন্তু কেউ কোন কর্ণপাত করেননি। যার ফলে আজকে পৌরসভা ঘেরাও করেছি। 

টাঙ্গাইল পৌর শহরে প্রায় ১০ হাজারের অধিক ইজিবাইক রয়েছে। যার মধ্যে সাড়ে ৫ হাজার ইজিবাইকের লাইসেন্স দিয়েছে পৌর কর্তৃপক্ষ। হাইকোর্টে ইজিবাইক নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা করছেন না টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি