০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্য বিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে 

নাগরপুরে বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বাল্য বিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আমান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর ওসি তদন্ত মো. গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালামা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ, ফরহাদ হোসেন প্রমূখ। 

আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করা হয়। 

এসময় ইউপি চেয়ারম্যান ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি