১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ বিএনপিসহ দেশের মানুষ নিরাপদ: জহিরুল ইসলাম জহির 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ-বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও জনগণ নিরাপদ। সে কারণে যে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও বিদেশীরাও আজকে জাতীয় পার্টিকে সরকারে দেখতে চাচ্ছে। 

শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

জহিরুল ইসলাম বলেন, ২৮ অক্টোর দুই দল ঢাকায় কর্মসূচী ঘোষণা করেছে। কী হবে কেউ বলতে পারছে না। বিএনপি মনে করছে ক্ষমতায় না গেলে তাদের অস্তিত্ব থাকবে না। আর আওয়ামী লীগ মনে করছে ক্ষমতা হারালে তাদের অস্তিত্ব থাকবে না। তারা কেউ কাউকে নিরাপদ মনে করছে না। কিন্ত দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও বিদেশীরাও মনে করছে জাতীয় পার্টি সরকার গঠন করলে সবাই নিরাপদ থাকবে। 

মির্জাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ভিপি আবু আহমেদ, যুগ্ম আহবায়ক ছিবার উদ্দিন, সদস্য সচিব আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মির্জাপুর পৌর জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট সাঈদ আনোয়ার ও আশরাফ উদ্দিন আহমেদকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। প্রতিনিধি সভায় পৌর জাতীয় পার্টির নয় ওয়ার্ডের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি