১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নদী ভাঙন কবলিত এলাকায় ত্রাণ নিয়ে এমপি টিটু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (৩১জুলাই) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নদী ভাঙ্গন কবলিত সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইঝাইল এলাকায় যান তিনি।

করোনা সংক্রমণে পিতার মৃত্যুশোক কাটিয়ে ঢাকা থেকে নাগরপুরে আসেন এমপি টিটু। সরেজমিন নিজ এলাকার ভাঙন পরিস্থিতি ও ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেয়ার মধ্য দিয়ে আবার শুরু হলো এমপি টিটুর নিরন্তর ছুটে চলা।

এদিন তিনি যমুনা পাড়ের ভাঙ্গনপীড়িতদের দুর্দশা দেখতে সকাল ১১টার দিকে পাইকশা মাইঝাইল পৌঁছান। টিটুর আগমনে সমবেত জনতার শারীরিক দূরত্ব নিশ্চিতে সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রাণের মানুষকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি সম্বলহারা মানুষের কথা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, ভাঙ্গন প্রতিরক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি সেখানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যমুনার ভাঙনের কবলে নাগরপুর উপজেলার ভারড়া, গয়হাটা, সলিমাবাদ, দপ্তিয়রসহ অন্তত ৫ ইউনিয়নব্যাপি ভাঙ্গন অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি