০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বিনামূল্যে শিশুবিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে শতাধিক শিশু নিউরোলজি ও অটিজম বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডাঃ বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্প ও বণিক সমিতি ও বন্ধু গোপালপুর এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়ক ছিলেন আলহাজ্ব মারুফ হাসান জামী।

বাচ্চার খিচুনী, বয়স বৃদ্ধির সাথে কথা বলা কমে যাওয়া, বেশি কথা বলা, ভাঙচুর প্রবণতা, পড়াশোনায় অমনোযোগী, মোবাইল আসক্তি, অটিস্টিক শিশু এবং শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা জনিত রোগের চিকিৎসা সেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর গোপেন কুমার কুন্ডু, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, এম.ডি (শিশু নিউরোলজি) ডা. আব্দুল কুদ্দুস, ডা. ইসরাত জাহান নিগার, ডা. মোহাম্মদ আরবাব সরকার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি