১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সরকারী কলেজের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুর সরকারী কলেজের (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১ ফেব্রয়ারী) সকালে সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

জানা যায়, বর্তমান সরকারের সরকারী কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় নাগরপুর সরকারী কলেজে ২০১৮-১৯ অর্থ বছরে নাগরপুর সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। ৭ কোটি ৪৪ লক্ষ ৭শত ৬০ টাকা ব্যায়ে নির্মিত এ ভবনের কার্যাদেশ পান টাঙ্গাইলের এম.এন. এন্ড এম. এস. এইচ. (জে.বি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। 

আরো জানা যায়, আগামী ১৮ মাসের মধ্যে ভবনের কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর আকতার হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কুশল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মুলতান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমূখ। 

এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি