১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক বান্ধব সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে- তথ্য সচিব

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে। তার মানে এই নয় যে মনগড়া সংবাদ পরিবেশন করবেন। যারা সংবাদ কর্মী আছেন তারা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গঠনমুলক সাংবাদিকতা করবেন।  

তিনি বলেন, তথ্য মন্ত্রনালয় গুজব প্রতিরোধে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার। তিনি ঘোষনা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের কাতারের একটি দেশ। সেই দেশে রুপান্তর করতে হলে সংবাদকর্মীদেরও সেরকম চেঞ্জ লাগবে, স্মার্ট সাংবাদিক লাগবে। তাদের জীবনযাত্রার মানও উন্নত করতে হবে। সে লক্ষেই কাজ করছে সরকার। 

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য সচিব একথা বলেন।

তিনি আরো বলেন, মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারনা সাংবাদিকদের তুলে ধরেতে হবে। কর্মসুচী গুলো মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে হবে। বাল্য বিয়ে, নারী নির্যাতন, নারী শিক্ষা ও  সরকারের শিশুবান্ধব যেসব কর্মসুচীগুলো আছে তা  জনগনের মাঝে তুলে ধরতে হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: মোস্তারী কাদেরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তথ্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি