০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) করিমকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

আটককৃত ইয়াসিন একই গ্রামের মুনছব আলীর পালকের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। সে সময় পূর্বে কলহের জেরে ভাতিজা ইয়াসিন ইসলাম পেছন থেকে গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করাসহ ও ভাতিজা ইয়াসিনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তার ভাতিজাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কেউ অভিযোগ করেনি। এনিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি