০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১২ উপজেলায় ৫৩ চেয়ারম্যানসহ প্রার্থী ১৮২

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে ১২টি উপজেলায় ৫৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৮২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৭১ জন ভাইস চেয়ারম্যান ও ৫৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে।

সোমবার তারা জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসারের কাছে এই মনোনয়নপত্র জমা দেয়।

সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। 

ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। 

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

ভূঞাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

ঘাটাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। 

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল ইসলাম বলেন, উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করছি বিগত নির্বাচনের মতো এই সুষ্ঠু ও অবাধ হবে। 

উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি