১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০-৪৫ লক্ষ টাকা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

মুদির দোকানের মালিক সুমন জানান, বাজার থেকে লোকজনের মাধ্যমে রাত ২ টার দিকে খবর পেয়ে এসে দেখি প্রায় সম্পূর্ণ দোকান পুড়ে গেছে। আমার দোকানে রোজা সামনে এজন্য নতুন মালামাল ক্রয় করেছি সবমিলিয়ে প্রায়  ৭লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব টাকা বিভিন্ন এনজিও থেকে লোন করা। সংসার চালানোর এক মাত্র উৎস ছিলো দোকান। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কালিহাতী ফায়ার সার্ভিস।

সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম,এ মোতালেব আগুন নিয়ন্ত্রনে চেষ্টার সময় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মল্লিক নিশ্চিত করে বলেন, সামাদের ফার্নিচারের দোকান, মুহির উদ্দিনের মেডিসিন দোকান, সুমন সাহার মুদির দোকান, কার্তিকের সেলুন,ভজনের সেলুনসহ। ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ধারণা করা যাচ্ছে আনুমানিক ৪০-৪৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 

মেডিসিন দোকান মালিক মহির উদ্দিন জানান, সাড়ে তিন লক্ষ টাকার ঔষধ পুরের ছাই হয়ে গেছে। 

এ বিষয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান  জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা। তাদেরকে সরকারি সাহায্য দেওয়া হবে। সকল দোকানদারদের তালিকা মন্ত্রণালয় পাঠাবো, পাশ হয়ে আসলে তাদের হাতে তুলে দেব । 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,স্থানীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি