০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহত ১

নাগরপুরে ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ | | ১০১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। আহত হয়েছে আরো একজন।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কাশাদহ গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাশাদহ গ্রামের মোঃ আজগর আলীর ছেলে নুরুল আমিন সাগর ও মৃত. আব্দুল আলীম বাবুর ছেলে (ভাতিজা) বাবুলের সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকেলে চাচা সাগর ভাতিজা বাবুলের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার পথে ভাতিজা বাবুল চাচাকে ডেকে বাড়ীতে নিয়ে পরিবারের লোকজন মিলে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারপিট করে।

সংবাদ পেয়ে সাগরের ছেলে আঃ রহমান পিতাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করে।

পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় নুরুল আমিন সাগর ও তার পুত্র আহত আঃ রহমান (২৮) কে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত ডাক্তার নুরুল আমিন সাগর (৫৫) কে মৃত ঘোষণা করে এবং নিহতের ছেলে আঃ রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি