১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহতদের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো একজন।

নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ছেলে। সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।

আহতদের নাম হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরো একজন। এসময় স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে।

তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি