১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে নতুন করে করোনায় আক্রান্ত ১, বাড়ীসহ দোকান লকডাউন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন করে এক টেলিকম ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জনে।

রোববার (১০ মে) ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ডের আলহাজ মনোওয়ার মার্কেটের শাহ-পরান টেলিকমের মালিক আকরামুল ইসলামের বাড়ী ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। 

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ সুলতানা জানান, ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করে শনিবার (৯ মে) ঢাকায় পাঠানো হয়। রোববার (১০ মে) তার নমুনায় করোনা পজেটিভ ধরা পড়লে তার দোকান ও বাড়ী লকডাউন করা হয়। এ নিয়ে উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলো।  

ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের আশেপাশে লোকজনদের সর্তক করে দেয়া হয়েছে। 

ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, ধনবাড়ীতে এ নিয়ে মোট ৪ জন আক্রান্ত হলো। তাদের বাড়ী লগডাউন করা হয়েছে। যাতে আরো কোন ব্যক্তি আক্রান্ত না হতে পারে। কোন কিছুর প্রয়োজন হলে তাদের ফোন নাম্বার দেয়া হয়েছে। ফোন করলেই পৌরসভা কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ীতে পৌঁছে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি