১০:০১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

 টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদী ও নদীর তীর থেকে মাটিকাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় অবৈধভাবে বালু বিপণন করার সময় মাটি ভর্তি তিনটি ড্রাম ট্রাক আটক করা হয়। 

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, মাটি ব্যবসায়ীরা নদী ও নদীর তীর থেকে রাতের আধারে উপজেলার গোড়াই, আজগানা, ভাদগ্রাম ইউনিয়ন ও পৌর এলাকার একাধিক স্থান থেকে ভেকু মেশিন দিয়ে মাটিকেটে বিক্রি করে আসছে। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে বিচারক মো. মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটিকাটার দায়ে শাহাদৎ নামের এক ব্যক্তিকে ৫০, হাজার টাকা জরিমানা করা হয়। বংশাই নদীর পাড়ে গোড়াইল এলাকা থেকে তিনটি ড্রাম ট্রাক আটক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি