১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সার্থক রায় (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক তানজিল হাসান ইমরান (২৫) নামের আরেকজন। 

রোবরার দুপুরে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সার্থক রায় পৌর শহরের চালাষ ভদ্রবাড়ী এলাকার কমল রায়ের ছেলে এবং আহত ইমরান সরদারপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে। এরা সম্পর্কে একে অপরের বন্ধু।

প্রত্যক্ষদর্শ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে সার্থক ও ইমরান কেন্দুয়া সড়ক হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলো। এ সময় সামান থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। সার্থক মোটরসাইকেল থেকে সটকে পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে ট্রাকের চাক্কা। এতে ঘটনা স্থলেই মারা যায় সার্থক এবং গুরুতর আহত হয় ইমরান। 

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে।’’                                                                                                                           

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি