১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি সম্পাদককে নোটিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে যুবদলের ইউনিয়ন কমিটি গঠন করার অভিযোগে উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

রোববার টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ও সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ স্বাক্ষরিত এক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।  

আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তসহ সভাপতি সম্পাদককে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে যুবদলের সকলস্তরে কমিটি গঠন, পুন:গঠন নিষিদ্ধ ঘোষণা করে নোটিশজারি করে কেন্দ্রীয় যুবদল। 

কিন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উপেক্ষা করে একের পর এক ইউনিয়ন কমিটি গঠন করতে থাকে মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদক। 

এ বিষয়ে অভিযোগ হলে উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন ও সাধারণ সম্পাদক ডিএ মতিনকে জেলা কার্যালয়ে ডেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আর কোন কমিটি গঠন না করার বিষয়ে মৌখিকভাবে সর্তক করেন টাঙ্গাইল জেলা যুবদল। 

এদিকে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা ও জেলা আহবায়ক কমিটির মৌখিক সতর্কতার পরও গত ৮ নভেম্বর মাসুম সিকদারকে আহবায়ক মো. তুহিন, সাঈদ সিকদার ও জুয়েল রানাকে যুগ্ম আহবায়ক করে বানাইল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করে উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন ও সাধারণ সম্পাদক ডিএ মতিন। 

যা সংগঠনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। 

এমতাবস্থায় সংগঠনের নির্দেশনা বারবার অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে উত্তর প্রদানে নির্দেশ প্রদান করা হয়েছে পত্রে। 

উল্লেখিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর প্রদানে ব্যর্থ হলে মির্জাপুর উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তসহ সভাপতি সম্পাদককে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী একের পর এক কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অপরাধে মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি সম্পাদকের নামে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার কথা স্বীকার করেন।

মির্জাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ডিএ মতিন বলেন, কমিটি গঠন পুন:গঠনের কেন্দ্রীয় নির্দেশনার কথা তার জানা নেই জানিয়ে বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে তার বাসায় বসেই বানাইল ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি করা হয়েছে। 

উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন কারণ দর্শানোর নোটিশ হাতে না পেলেও বিষয়টি জেনেছেন বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি