১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিজ গ্রামে সংবর্ধিত হলেন এমপি খান আহমেদ শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভকে তাঁর নিজ গ্রাম কহেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

কহেলা গ্রামের বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আলী আহাম্দ খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মৃধা নজরুল ইসলাম, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন খান প্রমুখ। 

এসময় খান আহমেদ শুভ তাঁর গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কহেলা গ্রামবাসী আমার জন্য যা করেছে আগামী পাঁচ বছর তাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে তাদের ঋন পরিশোধে চেষ্টা করবো। গ্রামের উন্নয়ন এবং গ্রামবাসীর ভাগ্য পরিবর্তনে তাদের সাথে নিয়ে কাজ করে যাবো। অনুষ্ঠানে এমপি শুভ ও তার স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। উল্লেখ্য গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমদে শুভ নৌকা প্রতীক নিয়ে মির্জাপুর আসনে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি