০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাহালম কাণ্ড

১১ তদন্ত কর্মকর্তার তালিকা চেয়েছেন হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিনাদোষে কারাভোগকারী জাহালমের বিরুদ্ধে ৩৩ মামলায় ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে দুদক। কিন্তু কোন তদন্ত কর্মকর্তার কী নাম, তাদের বিরুদ্ধে কী অভিযোগে মামলা হয়েছে তা তুলে না ধরায় প্রতিবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।

পরে নিরপরাধ জাহালমের বিরুদ্ধে ৩৩ মামলার ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বিবরণ ও নামসহ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী বুধবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান, ব্র্যাক ব্যাংকের পক্ষে আসাদ্দুজ্জামান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

জাহালমের বিষয়ে আজ নির্ধারিত দিনে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি