১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পার্টির চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে শহরের মেইন রোডস্থ দলীয় কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

স্মরণসভায়  প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম। 

প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক শামছুল আলম লাল ও আব্দুল কাদের তুলা। সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ফকির শাহ আলম, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, কাতুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আনোয়ার হোসেন, বাঘিল ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ইউসুফ আল মামুন, হুগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া প্রমুখ। 

স্মরণসভায় দোয়া পরিচালনা করেন আলালপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল। এছাড়াও হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেমের উদ্যোগে মাদ্রাসায় দিন ব্যাপী কোরআন খতম করাসহ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জাতীয় পার্টির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি