১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সবচেয়ে লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ।  

গনমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে শনিবার সন্ধ্যায় গোপালপুর চরপাড়ায় আছর আলীর বাড়িতে ছুটে যান ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। এসময় তিনি আছর আলীর পূর্ন চিকিৎসার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

এমন মানবিক সংবাদ প্রকাশ করায় গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, গোপালপুর  বন্ধু সংগঠন ১৯৯০ এর কামাল, মূসা, দিদারসহ অনেকেই তার সাথে ছিলেন। 

উল্লেখ্য, দিনমজুর আছর আলী (৫৬) বর্তমানে তার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। তিনি স্থানীয় বাজারে কুলির কাজ করতেন। বর্তমানে উচ্চতার কারণে কর্মঅক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উচ্চতার কারণে পা কিছুটা বেঁকে যাওয়ায় লাঠির ওপর ভর করে কুঁজো হয়ে হাঁটতে হয়। আছর আলী বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মাথায় ব্রেন টিউমার হয়েছে, এ ছাড়াও কাঁধ, পিঠ, মাজা ও পায়ের হাড় বেড়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিয়েও করেননি। একমাত্র বৃদ্ধা মা তার সেবাযত্ন করেন। চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। তার পায়ের মাপের জুতা ও রেডিমেট গায়ের জামা কখনো কিনতে পারেননি। জুতাসহ জামাকাপড় বেশি দামে বানিয়ে পরতে হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি