০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বেদে স¤প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বেদে স¤প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে দিন আনা দিন খাওয়া মানুষগুলো যখন সরকারের নির্দেশনা মোতাবেক একযোগে ঘরবন্দী জীবন যাপন করছেন। ঠিক সেই সময়ে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহযোগিতায় ও স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর আর্থিক অনুদানে মানবতার ডাকে সাড়া দিয়ে কর্মবঞ্চিত মানুষের মাঝে খাদ্যের সহযোগিতা করে আসছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর ধারে শামসুল হক সেতুর নিচে বসবাসরত বেদে স¤প্রদায়ের ২৫ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে অস্থায়ী বেদে পল্লীতে হাজির হন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশের কোন মানুষই যেন অভূক্ত না থাকে সেই লক্ষে এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন এলাকায় দিন আনা দিন খাওয়া কর্মবঞ্চিত মানুষের তালিকা তৈরি করে সরকারের দেওয়া খাদ্যসামগ্রী এলাকার অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করে চলেছি। 

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল হোসেন মোল্লা প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি