১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মাটি কাটার অপরাধে ২ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে পাহাড়ী টিলা ও ফসলী জমির মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান তাদের কাছ থেকে জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে মাটি টাকার অপরাধে ব্যবসায়ী কবির সিকদারের নিকট থেকে এক লাখ ও টাকিয়া কদমা এলাকায় পাহাড়ী টিলা কাটার অপরাধে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আশিক সিকদারের নিকট থেকে এক লাখ টাকা এই জরিমানা আদায় করা হয়।

অভিযুক্তরা রাতের আধারে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পাহাড়ি টিলা ও ফসলি জমির মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে তাদের দুইজনের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি