০২:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওসির বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন, গ্রেপ্তার বাণিজ্য, পোলিং এজেণ্টদের তালিকা সংগ্রহ ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বুধবার (৫ ডিসেম্বর) রাতে মহা-পুলিশ পরিদর্শকের কাছে ই-মেইল ও ফ্যাক্স বার্তায় ওই অভিযোগ করেন।

সরেজমিনে লতিফ সিদ্দিকীর ঘণিষ্ঠরা জানায়, সম্প্রতি উপজেলার জোয়াইর গ্রামের আকবর, রাজাফৈর গ্রামের নওশের, কস্তুরিপাড়া গ্রামের বেল্লাল ও হোসেন আলীকে আটক করে ছেড়ে দেয়ার কথা বলে ওসি টাকা নেয়ার পরও ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠায়।

আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী লিখিত অভিযোগে বলেন, কালিহাতী থানার ওসি নির্বাচনী এলাকায় ভয়-ভীতির সঞ্চার করেছেন। বিভিন্ন সময়ে অনেককে ধরে থানায় এনে- উপর মহলের হস্তক্ষেপে ছেড়ে দিয়েছেন। নির্বাচনী প্রচারণা যতই বাড়ছে ওসি তার তৎপরতাও ততই বাড়িয়ে দিচ্ছেন। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, আমার সমর্থক-নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে শুধু ভয় নয়, কারা আমার এজেণ্ট হবে তাদেরকেই মামলায় ফেলে গ্রেপ্তার করা হবে বলে ওসি হুমকি দিচ্ছেন। এতে নির্বাচনী উৎসবমুখর পরিবেশের বিঘœ ঘটছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি