০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুপারি কেনাবেচার ধুম, বেশি দাম পেয়ে খুশি বিক্রেতারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

ভূঞাপুরে এ বছর সুপারির উৎপাদন ভাল হয়েছে। আপতকালীন সময়ে হাট-বাজারে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা মিটছে অনেকের। সুপারির চাহিদাও বেড়েছে। হাট-বাজারে সুপারির ভালো দাম ও লাভজনক হওয়ায় অনেকেই এখন বাড়ির আঙিনা এবং পরিত্যক্ত জায়গায় সুপারি গাছের চারা রোপন করছেন।

উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, শিয়ালকোলসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, বিক্রেতারা হাটে সুপারি পচরা নিয়ে বসে আছেন। দূর-দূরান্তের সুপারি ব্যবসায়ীরা এসব সুপারি কিনে থাকেন। এবার প্রতি পিস সুপারি এক থেকে দুই টাকা পর্যন্ত বিক্রি করছেন চাষিরা। ব্যবসায়ীরাও লাভের আশায় সুপারি কিনে মজুত করছেন। 

কয়েড়া গ্রামের সুপারি বিক্রেতা শাহীনুর রহমান বলেন, বাড়ির আশপাশে লাগানো সুপারির গাছ থেকে প্রতি বছর ৪-৫ হাজার টাকার সুপারি বিক্রি করি। এবার গতবারের চেয়ে সুপারির দাম ভাল পাচ্ছি। যে সময়ে হাতে কোনো টাকা-পয়সা থাকে না তখন সুপারি বিক্রি করে সংসারের চাহিদা ও অন্যান্য কাজে লাগানো যায়।

ছানোয়ার মন্ডল বলেন, সারা বছরই কমবেশি সুপারি বিক্রি বিক্রি করা হয়। সুপারি গাছে পরিচর্যা করতে হয় না। অন্যান্য বছরের চেয়ে এবার সুপারি ভাল দামে বিক্রি করতে পারছি। গত বছরের তুলনায় এ বছর বেশি সুপারি এসেছে। অনেক লাভবান হব। আশা করছি, আগামী বছরে আরও বেশি সুপারির ফলন হবে।

ব্যবসায়ী কাদের মিয়া বলেন, হাট-বাজার থেকে পাইকারি দরে সুপারি কিনে কাঁচা সুপারি স্থানীয় চা-দোকানসহ বিভিন্ন দোকানগুলোতে বিক্রি করে থাকি। আর পাকা সুপারিগুলো মাটিতে পুঁতে রেখে সেগুলো মজিয়ে তুলে অধিক মূল্যে বিক্রি করা যায়। পাশাপাশি অনেক সময় সুপারি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

ব্যবসায়ী আজমত আলী বলেন, সুপারির আকার ভেদে বিক্রেতাদের থেকে সুপারি কিনে থাকি। বর্তমানে ছোট সুপারি শতকরা ১২০-১৫০ টাকা, মাঝারি ১৬০-১৮০ এবং বড় মাপের সুপারিগুলো ২০০ টাকা দরেও অনেক সময় কিনে থাকি। এবার বেশি দামে সুপারি কেনা হচ্ছে। তবে, এবার লাভ ভালো হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন, সুপারি চাষের জন্য অনুকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় এ উপজেলায় সুপারির ফলন ভালো হয়েছে। যা দেখে এলাকার মানুষ সুপারি চাষে উৎসাহী হচ্ছে। সুপারি গাছের মালিকরা প্রতি বছরই সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেন। হাট-বাজার সুপারির অনেক চাহিদা রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি