০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শ্রদ্ধা কামনায় দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলাচনা সভার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি), নাজমূল হোসাইন, ওসি জিয়াউল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শরীফ আব্দুল বাছদ, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমন. প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, রাধারাণী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জবার প্রমুখ।

বক্তারা উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের গণহত্যা স্থলে স্মৃতিসৌধ নির্মাণ এবং সকল বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি