০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২ কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থান থেকে শাড়ি ভর্তি কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়।

অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি ভর্তি কাভার্ড ভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ড ভ্যান চালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ড ভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা সদরের এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।  

পুলিশ জানায়, কাভার্ড ভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ড ভ্যান দুটি আটক করে। একইসাথে কাভার্ড ভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করা হয়। কাভার্ড ভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

সন্ধা সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর থানায় জব্দকৃত শাড়ির সিজার লিষ্টের কাজ চলছিলো।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির লিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি