১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলো নাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের ঝগড়ায় আনছের আলী নামের এক বৃদ্ধ দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি মফিজুলের বিরুদ্ধে। রোববার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার নিহতের মেয়ে নুরবানু কালিহাতী থানায় বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে ওসি কামরুল ফারুক জানিয়েছেন। 

নিহত দাদা আনছের আলী স্বরূপপুর গ্রামের মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর তার ছেলে ফারুক মিয়া ও নাতি মফিজুল মিয়া পলাতক রয়েছেন। 

স্থানীয়রা ও পুলিশ জানান, রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাতি আনছেরের মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক বলেন, নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা দায়ের করেছেন ।
হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি