০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলার ৬ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম মামুন সিদ্দিকী, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম লাভু, আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাদমান আনোয়ার রবিন ও নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকাসহ বিভিন্ন প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেন বিএনপির এ ৬ নেতা। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে কেন্দ্রীয় বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি