০৩:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি জামায়াত সরকার রেলখাতকে ধংস করে দিয়েছে : রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি জামায়াত সরকার রেলখাতকে ধংস করে দিয়েছে তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর সকল প্রকার রেল ব্যবস্থা ধ্বংস করেছিলো। এখন পর্যন্ত ১০৭টি রেল স্টেশন বন্ধ রয়েছে। বিএনপি জামাত আর নতুন করে রেল খাতে উন্নয়ন করেনি। বর্তমান সরকার রেল ব্যবস্থাকে তৈরি করছে। এটির সুফল পেতে সময় লাগবে। আগামীতে এর সুফল পাওয়া যাবে। 

রোববার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সেতুটি দুইটি ভাগে নির্মাণ কাজ হবে। একটি টাঙ্গাইল অংশে অন্যটি সিরাজগঞ্জ অংশে। ১শ কিলোমিটার গতিতে সেতুর উপর দিয়ে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা প‚রন হবে। আগামী ২০২৪ সালের আগস্টে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপানের আর্থিক সহায়তায় এর নির্মান ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। 

এসময় তিনি বলেন, রেল একটি সেবাম‚লক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেয়া হয় বেশি। আর পৃথিবীর কোন দেশের রেলই লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায় করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি সানোয়ার হোসেন, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভ‚ঞাপুর আসনের এমপি ছোট মনির, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক মো. শামছুজ্জামান, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি