১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এতে অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, চেম্বার অফ কমার্স এর সভাপতি খান আহাম্মেদ শুভসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি