০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বীর মুক্তিযোদ্ধা ও শিশুদের নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে জেলা তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে ২৪ ডিসেম্বর রবিবার জেলা সদর বস্তি সংলগ্ন 'ফ্রেন্ডশিপ স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনি খন্দকার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এছাড়াও আর উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ। 

স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই  টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের জন্য মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়। যে শিশুরা বেড়ে উঠেছে বস্তির ছোট্ট ঘরে, পড়ালেখাই যেখানে বিলাসিতা সেই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনে আনন্দময় একটি দিন উপভোগ করে শিশু শিক্ষার্থীরা। জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি