১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | | ১৩৫
, টাঙ্গাইল :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিকের সঞ্চালণায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. সাইফল ইসলাম মানিক, যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, যুগ্ন-আহবায়ক মো. আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম দীপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাম, সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু প্রমূখ।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি