১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পুকুরপাড়ে পাওয়া গেলো গ্রেনেড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর সংস্কার করতে গিয়ে মাটির নীচ থেকে পাওয়া গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

এদিকে গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করলে স্থানীয় লোকজন তা দেখার জন্য ভীড় জমায়। পুলিশ জানায়, ৯৯৯ এ ফোন কলের মাধ্যমে তারা জানতে পারেন দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তির পুকুরপাড় গ্রেনেডটি উদ্ধার করে তারা। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে তাদের ধারণা।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ৯৯৯ এ কল  পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে অনেক দিনের পুরোনো হওয়ায় এর কার্যক্ষমতা নেই বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি