১০:০৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন সমুহে চলছে বর্ধিত কর্মী সভা। তারি ধারাবাহিকতায় মামুদনগর ইউনিয়নে বর্ধিত কর্মী সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগ।  

বৃহস্পতিবার বিকেলে মামুদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। 

মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো, আব্দুল আলীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিসের, অ্যাড. আজহার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছবুর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামালসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শুক্রবার পাকুটিয়া, ভাড়রা পূর্ব ও ধুবড়িয়া স্বস্বইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে আহসানুল ইসলাম টিটু এমপি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি