০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
ফাইল ফটো।
, টাঙ্গাইল :

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে সম্প্রতি আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ঘনকুয়াশা আর দূর্ঘটনারোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যদিকে দূর্ঘটনারোধে টোল বুথ থেকে সর্তকীকরণ গণ-বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করাসহ মাইকিং করছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সকল যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘনকুয়াশায় সেতু এলাকায় যে কোন দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমার ৪০ মিটার কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘন কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ওভারটেক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে সকল সকল যানবাহনের মালিক-চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় এলাকায় ও সেতু ওপর যাতে কোনো ধরণের দূর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। এছাড়া চালকদের মাঝে টোল বুথ থেকে সর্তকীকরণ লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া দৃষ্টিসীমা ৪০ মিটারের নিচে হলে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এতে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি