১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে বন মামলায় ইউপি সদস্য কামাল হোসেন কারাগারে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামাল হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে বন মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। সে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২০ সালের ৩০ সেপ্টম্বর ধলাপাড়া রেঞ্জের আওতাধীন দেওপাড়া বিটের বারইপাড়া মৌজায় সরকারি গেজেটভূক্ত বন বিভাগের জমি দখল করে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন এবং বারইপাড়ার গ্রামের উমর আলী (৫০) শিবেরপাড়া গ্রামের লাল মাহমুদ(৩৫) সহ ৫/৬ জন স্থাপনা নির্মাণ করতে যান। 

এ সময় বন বিভাগের লোকজন বাধা দিলে তারা পালিয়ে যায়। উক্ত অপরাধের দায়ে দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ ১৯২৭ সনের বন আইনের (২০০০ সনের সংশোধিত) ২৬(১ক), ৬৩(গ) ধারায় গত ২০২০ সালেল ৩১ সেপ্টম্বর তাদের বিরুদ্ধে মামলা করেন। ভূমি জবর দখল সহ বন বিভাগের ৩ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত   ২০২১ সালে ১১ মার্চ তারিখ পুলিশ ইউপি সদস্য কামাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অপর আসামীরা পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি