০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, সাবেক কমান্ডার বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা মো, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মো, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ  উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা  নীরেন্দ্র কুমার পৌদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মো, আনিসুর  রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো আব্দুল আলিম দুলাল প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর বাংলার সূর্য সন্তানরা পাকিস্থানি বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা। মুক্তির স্বাদ পায় নাগরপুরের মানুষ । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি