১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | | ১৮০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর এ এম মডেল জুনিয়র স্কুলের আয়োজনে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সকালে মগড়া ইউনিয়নের এ এম মডেল জুনিয়র স্কুল প্রাঙ্গণে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক ও আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহির বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক রতন সিদ্দিকী, সেবক এর নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, জজ কোর্টের এ্যাডভোকেট এপিপি মোহাম্মদ আলমাস মিয়া ও ১ নং মগড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম খোকা প্রমুখ।

এছাড়া আয়নাপুর এ এম মডেল জুনিয়র স্কুলের শিক্ষক মতিয়ার রহমান মতি, সহকারী ডা. জুলিয়া আক্তার, কানিজ ফাতেমা, নুরুন্নাহার ও মনিরা আক্তার উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলকে বসন্ত, হাম, ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস্ ও কলেরা রোগের প্রতিষেধক (ভ্যাক্সিন) খাওয়ানো হয়।

এছাড়া এর আগে সকালে খিদির সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও প্রায় চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদেরকে বিন্যামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক ও আদ্হাম হোমিও সেন্টারের পরিচালক ডা. জহিরুল ইসলাম জহির জানান, “টাঙ্গাইল জেলার প্রায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবং হতদরিদ্র মানুষের মাঝে আমি নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। এ পর্যন্ত যেসকল মানুষদেরকে ছয়টি রোগের হোমিও প্রতিষেধক দেওয়া হয়েছে তারা কেউ উপরোক্ত ছয়টি রোগে আক্রান্ত হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি