১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. পিনাকী

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ জুন ২০১৬ | | ১৭৮
সহযোগী অধ্যাপক ড. পিনাকী দে
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. পিনাকী দে আগামী ২ বছর এ পদে দায়িত্ব পালন করবেবন।

এছাড়া তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণিত বিভাগের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করছেন।

তিনি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খাদেমুল ইসলাম এর স্থলাভিষিক্ত হয়েছেন বলেও জানা গেছে।

পিনাকী দে ১৯৬৮ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলা শহরের প্যারাডাইস পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, ১৯৮৪ সালে সরকারী এম. এম. আলী কলেজ থেকে এইচ. এস. সি, ১৯৮৮ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি এবং ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম ফিলসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার ৩৯ টিরও অধিক গবেষণাপত্র দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। সংস্কৃতিপ্রেমি ড. পিনাকী দে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি