১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেড ক্রিসেন্ট’র উদ্যোগে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | | ১৫৯
, টাঙ্গাইল :

রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ফতেপুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ।

এসময় ইউনিয়নের থলপাড়া, ফতেপুর, চাকলেশ্বর, পারদিঘী, সুতানরী ও বানকাটা গ্রামের ২শ পরিবারের মধ্যে গ্রামীণ ফোন এর সহযোগিতায় ত্রান হিসেবে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ১ কেজি সুজি দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাসুম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. সেলিম শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও রেড ক্রিসন্টে সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি