০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী ১৩ তম বইমেলার উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মাতৃভাষায় হোক জীবনের বিকাশ শ্লোগানে তিনদিন ব্যাপী ১৩ তম কালিহাতী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী সাধারণ পাঠাগারের সভাপতি শামীম আরা নিপা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনছার আলী বি.কম, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন।

মেলায় প্রধান আলোচক ও আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো.অলীউল আলম এবং লেখক ও প্রকাশক খান মাহবুব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহান একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক জহুরুল হক বুলবুল।
মেলায় ৯৬ টি স্টল স্থান পায়।

১৩ তম কালিহাতী বইমেলা চলবে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারী) পর্যন্ত। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি