১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পাজেরো গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে চলন্ত পাজেরো গাড়িতে আগুন গেলে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাড়ির মালিক জেলার বাসাইল উপজেলার বালিনা গ্রামের বাসিন্দা শহিদুজ্জামান তপন। তিনি চাকরি সূত্রে ঢাকার গুলশানে বাস করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিনা গ্রাম থেকে শহিদুজ্জামান তপন ও তার ভাই শরিফুল ইসলাম পাজেরো গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়। এ সময় গাড়ি থেকে তারা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে টাঙ্গাইল এবং বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি বলেন, ‘আমার ভাতিজা এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহিদুজ্জামান তপন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শরিফুল ইসলাম তারা দু’জনেই আজ বাড়িতে এসেছিল। বাড়ি থেকে ফেরার পথে তাদের পাজেরো গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় তারা দু’জনেই গাড়ি থেকে দ্রুত নেমে যায়। এজন্য তাদের কোনও ক্ষতি হয়নি। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’

বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাজেরো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে- ক্লাচ প্লেট চলে যাওয়ায় ঘর্ষণের ফলে গাড়িতে আগুনের সূত্রপাত হয়।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি